ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে এক কৃষকের ৬ টি গরু চুরি

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক কৃষকের প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৬টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। গত বৃহস্পতিবার (১০ জুন) রাতে পৌরসভার শিলাসী গ্রামের হারেজ আলীর বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে।


উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায় , বৃহস্পতিবার রাতের যে কোন সময়ে কৃষক হারেজ আলীর গরু ঘরের দরজার তালা ভেঙে ২টি ষাড়, ২টি গাভি এবং ২টি বাচ্চা গরু নিয়ে যায় চোরেরা। ঘুম থেকে উঠার পর চুরির বিষয়টি নজরে আসে। এদিকে সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।


গফরগাঁও থানার ভারপ্রাপ্তত কর্মকর্তা(ওসি) অনুকূল সরকার বলেন,

চুরির ঘটনা সম্পর্কে আমরা অবগত নয়। তবে পুলিশ তৎপর রয়েছে গরু চুরির ঘটনা প্রতিরোধে।

ads
ads
ads

Our Facebook Page

↑